রাজশাহী বিশ্ববিদ্যালয়, ডিসেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক আনন্দ কুমার সাহাকে প্রাণনাশের হুমকির নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ৩৫১ জন শিক্ষক।
মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধে বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজের ব্যানারে শনিবার এই বিবৃতিতে বলা হয়, ড. আনন্দ কুমার সাহা বিভিন্ন সভা-সমাবেশে জোরালোভাবে যুদ্ধাপরাধীদের বিচার দাবি করে আসছেন। এ কারণেই স্বাধীনতা বিরোধী ও সা
bdnews24