২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

৩০তম বিসিএস'র লিখিত পরীক্ষা শুরু জানুয়ারিতে

৩০তম বিসিএস'র লিখিত পরীক্ষা আগামী ১১ জানুয়ারি শুরু হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Dec 2010, 01:53 PM

Updated : 25 Aug 2022, 07:45 PM

ঢাকা, ডিসেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ৩০তম বিসিএস'র লিখিত পরীক্ষা আগামী ১১ জানুয়ারি শুরু হবে। ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল ও সিলেট কেন্দ্রে একযোগে পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে রোববার সরকারি কর্মকমিশনের জনসংযোগ কর্মকর্তা মীর মোশাররফ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন। তিনি বলেন, "পরীক্ষার হল ও সময়সূচি পরে সংবাদপত্রে বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।" গত ১৯ অক্টোবর ৩০তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এতে ১৪ হাজার চারশ ৭০ জন উত্তীর্ণ হন। গত ৩০ জুলাই অনুষ্ঠিত এ পরীক্ষায় অংশ নেয় এক লাখ ৪৭ হাজার নয়শ ৮৮ জন। বাংলাদেশ সিভিল সার্ভিসের (বিসিএস) এ পরীক্ষায় তিনটি ক্যাডারের দুহাজার পাঁচশ ৭২টি পদে নিয়োগ দেওয়া হবে। ৩০তম বিসিএসে তিনটি ক্যাডারের মধ্যে সাধারণ ক্যাডারে আটশ ৩১টি, প্রফেশনাল ক্যাডারে এক হাজার ছয়শ ৮৫টি এবং বিষয়ভিত্তিক ক্যাডারে ৫৬টি পদ রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/পিডি/১৯৪৬ ঘ.