২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চবির 'জি' ইউনিটের মৌখিক পরীক্ষা পেছালো

বিএনপি'র ডাকা হরতালের কারণে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) 'জি' ইউনিটের ৩০ নভেম্বর অনুষ্ঠেয় মৌখিক পরীক্ষা পেছানো হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Nov 2010, 02:11 PM

Updated : 25 Aug 2022, 07:40 PM

চট্টগ্রাম, নভেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপি'র ডাকা হরতালের কারণে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) 'জি' ইউনিটের ৩০ নভেম্বর অনুষ্ঠেয় মৌখিক পরীক্ষা পেছানো হয়েছে। এই পরীক্ষা আগামী ৩ ডিসেম্বর সকালে অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক আ ক ম ফজলুল হক পাশা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, অনিবার্য কারণে 'জি'-ইউনিটের (মেরিন সায়েন্সেস অ্যান্ড ফিশারিজ ইনিস্টিটিউট) মৌখিক পরীক্ষা ৩০ নভেম্বরের পরিবর্তে ৩ ডিসেম্বর মেরিন সায়েন্সেস অ্যান্ড ফিশারিজ অনুষদে অনুষ্ঠিত হবে। এদিকে ঈদুল আজহার ১০দিন ছুটি শেষে বৃহস্পতিবার থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় খুলছে। বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ছুটির পর বৃহস্পতিবার থেকে চবির সব ক্লাস ও পরীক্ষা যথারীতি অনুষ্ঠিত হবে। গত ১৫ নভেম্বর থেকে বিশ্ববিদ্যালয়ের ছুটি শুরু হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমসি/এইচএ/২০০০ ঘ.