২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রধানমন্ত্রী গাজীপুর আসছেন মঙ্গলবার

প্রধানমন্ত্রী শেখ হাসিনা গাজীপুর আসছেন মঙ্গলবার। ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) ২৪তম সমাবর্তনে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Nov 2010, 04:46 PM

Updated : 25 Aug 2022, 07:31 PM

গাজীপুর, নভেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - প্রধানমন্ত্রী শেখ হাসিনা গাজীপুর আসছেন মঙ্গলবার। ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) ২৪তম সমাবর্তনে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন তিনি। বিশ্ববিদ্যালয়ে উপাচার্য ড. এম ইমতিয়াজ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানিয়েছেন। উপাচার্যের সভাপতিত্বে সমাবর্তন অনুষ্ঠানে আরো থাকবেন ওআইসির অ্যাসিস্টেন্ট সেক্রেটারি জেনারেল আব্দুল মইজ বোখারী, পররাষ্ট্র মন্ত্রী দীপুমণি, শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ প্রমুখ। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, সকাল ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনুষ্ঠানস্থলে পৌঁছাবেন। এরপর হবে সমবর্তন শোভাযাত্রা। অনুষ্ঠানে ২৩৩ জন শিক্ষার্থীকে সনদ দেওয়া হবে। এছাড়া কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য একজনকে ওআইসি এবং তিনজনকে আইইউটি'র স্বর্ণপদক দেওয়া হবে। গাজীপুর সদরের বোর্ডবাজারে ১৯৮১ সালে অর্গানাইজেশন অফ ইসলামিক কনফারেন্স (ওআইসির) সহায়তায় বিশ্ববিদ্যালয়টি স্থাপিত হয়। তখন এর নাম ছিল ইসলামিক সেন্টার ফর টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল ট্রেনিং রিসার্চ (আইসিটিভিটিআর)। ১৯৯৪ সালে ইসলামিক ইনস্টিটিউট অব টেকনোলজি (আইআইটি) এবং ২০০০ সালে ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি (আইইউটি) নামকরণ হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২২৪৫ ঘ.