২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রুয়েটে ভর্তি প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) ২০১০-১১ শিক্ষাবর্ষে ভর্তিচ্ছুদের মধ্যে যোগ্য প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Nov 2010, 01:45 PM

Updated : 25 Aug 2022, 07:31 PM

রাজশাহী, নভেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) ২০১০-১১ শিক্ষাবর্ষে ভর্তিচ্ছুদের মধ্যে যোগ্য প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়েছে। সোমবার রুয়েটের জনসংযোগ দপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়, উচ্চ মাধ্যমিকে পদার্থ, রসায়ন, গণিত ও ইংরেজি মিলিয়ে যাদের মোট গড় গ্রেড পয়েন্ট ১৮ আছে তারাই পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। তবে শুধু গড় গ্রেড পয়েন্ট ১৮ থাকলেই হবে না। পদার্থ, রসায়ন ও গণিত বিষয়ে পৃথকভাবে কমপক্ষে ৩.৫ এবং ইংরেজিতে ৩ থাকতে হবে। রুয়েটের প্রশাসনিক ভবনের নোটিশ বোর্ডে এবং ওয়েবসাইটে (www.ruet.ac.bd) এই তালিকা দেওয়া হয়েছে। প্রার্থীদের নিজ দায়িত্বে এই তালিকা দেখে নেওয়ার অনুরোধ জানানো হয়েছে। আগামী ৮ নভেম্বর সকাল ৯টায় রুয়েট ক্যাম্পাসে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার আসন বিন্যাস ৭ নভেম্বর প্রশাসনিক ভবনের নোটিশ বোর্ড এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ভবনে পাওয়া যাবে। এছাড়া ভর্তি সংক্রান্ত বিস্তারিত জানতে ০১৫৫৫-৫৫৫০২১ ও ০১৫৫৫-৫৫৫০২২ নম্বরে যোগাযোগ করা যেতে পারে। এবার রুয়েটে'র ছয়টি বিভাগে ৪৮৫ জন ছাত্র-ছাত্রী ভর্তি করা হবে। এর মধ্যে মেধা তালিকার ভিত্তিতে ৪৮০ জন এবং পার্বত্য অঞ্চলের উপজাতি কোটায় ৫ জন শিক্ষার্থী ভর্তির সুযোগ পাবে। গত ৭ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত টেলিটক মোবাইল ফোনে এসএমএস'র মাধ্যমে ভর্তি পরীক্ষার জন্য শিক্ষার্থীরা নিবন্ধন করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৯২৫ ঘ.