২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে উত্ত্যক্তের অভিযোগে মামলা

ছাত্রীদের উত্ত্যক্ত করার অভিযোগে আট যুবকের বিরুদ্ধে মামলা করেছেন রাজধানীর এক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Oct 2010, 03:42 PM

Updated : 25 Aug 2022, 07:30 PM

ঢাকা, অক্টোবর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ছাত্রীদের উত্ত্যক্ত করার অভিযোগে আট যুবকের বিরুদ্ধে মামলা করেছেন রাজধানীর এক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি। শনিবার দুপুরে হাজারীবাগ থানায় মামলাটি করেন রায়ের বাজার হাই স্কুলের ব্যবস্থাপনা কমিটির সভাপতি আবুল কাশেম খান। মামলার অভিযোগের উদ্বৃতি দিয়ে হাজারীবাগ থানার উপ-পরিদর্শক কামরুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, স্থানীয় পিটুসহ কয়েকজন মটর সাইকেল নিয়ে হাজারীবাগ হাই স্কুলের গেটের সামনে দাঁড়িয়ে মেয়েদের উত্ত্যক্ত করছিলো। বেশ কয়েকদিন ধরে তারা মেয়েদের বিরক্ত করে আসছে। শনিবার সকালে তিনি এর প্রতিবাদ করায় বখাটেরা তাকে কিল ঘুষি মারে ও সঙ্গে থাকা টাকা পয়সা নিয়ে যায় বলে অভিযোগে বলা হয়। হাজারীবাগ থানার ওসি এনামুল হক বলেন, "মেয়েদের উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় শারীরিক লাঞ্ছনার অভিযোগে একটি মামলা নেওয়া হয়েছে। এতে আটজনকে দায়ী করা হয়েছে।" পুলিশের তিনটি দল তাদের গ্রেপ্তারের চেষ্টা করছে বলে জানান ওসি। বুধবার ফরিদপুরের মধুখালীতে বখাটেদের হামলায় এক তরুণীর মা মারা যান। এর আগে উত্ত্যক্তের প্রতিবাদ করায় নাটোরে একজন শিক্ষক বখাটেদের হামলার শিকার হয়ে মারা যান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এসআইটি/পিডি/২১৩৬ ঘ.