২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাবি ক্যাম্পাসে ককটেল বিস্ফোরণ

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের অভ্যন্তরীণ কোন্দলজনিত সংঘর্ষের একদিন পর মঙ্গলবার আবার বিশ্ববিদ্যালয় এলাকায় ককটেল বিষ্ফোরণের ঘটনা ঘটেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jan 2010, 03:57 PM

Updated : 24 Aug 2022, 06:15 PM

ঢাকা, জানুয়ারি ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের অভ্যন্তরীণ কোন্দলজনিত সংঘর্ষের একদিন পর মঙ্গলবার আবার বিশ্ববিদ্যালয় এলাকায় ককটেল বিষ্ফোরণের ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাত ৮টার দিকে বাণিজ্য অনুষদের সামনে মূল চত্বরে অপরিচিত কয়েকজন তিনটি ককটেল বিষ্ফোরণ ঘটিয়ে দ্রুত সটকে পড়ে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর আমজাদ আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বিষ্ফোরণের খবর পেয়েছি। কারা ঘটিয়েছে তা জানা যায়নি।" সোমবার বিএনপির ছাত্র সংগঠন ছাত্রদলের পদপ্রাপ্ত ও 'পদবঞ্চিত' নেতা-কর্মীদের সংঘর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, শাহবাগ থানার ওসি, ছাত্রদলের সভাপতিসহ অন্তত ২০ জন আহত হন। এ সময় ক্যাম্পাসে ছাত্রলীগের সশস্ত্র নেতাকর্মীদেরও মহড়া দিতে দেখা গেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/এসকে/২১৫২ঘ.