২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সংঘর্ষের পর ঢাবির সূর্যসেন হলে তল্লাশি, গ্রেপ্তার ১

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সূর্যসেন হলে ছাত্রলীগের দুই পক্ষে সংঘর্ষের পর বৃহস্পতিবার রাতে হলে তল্লাশি চালিয়ে এক ছাত্রকে গ্রেপ্তার করেছে পুলিশ। উদ্ধার করা হয়েছে গুলিসহ বিভিন্ন দেশীয় অস্ত্র। বৃহস্পতিবার দুপুরে হলের কক্ষ দখলকে কেন্দ্র করে ওই সংঘর্ষ হয়। এতে আহত হয় ১২ জন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Aug 2009, 07:51 AM

Updated : 26 Aug 2022, 11:51 AM

ঢাকা, আগস্ট ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা বিশ্ববিদ্যালয়ের সূর্যসেন হলে ছাত্রলীগের দুই পক্ষে সংঘর্ষের পর বৃহস্পতিবার রাতে হলে তল্লাশি চালিয়ে এক ছাত্রকে গ্রেপ্তার করেছে পুলিশ। উদ্ধার করা হয়েছে গুলিসহ বিভিন্ন দেশীয় অস্ত্র। বৃহস্পতিবার দুপুরে হলের কক্ষ দখলকে কেন্দ্র করে ওই সংঘর্ষ হয়। এতে আহত হয় ১২ জন। শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করীম শুক্রবার সকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, "বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অনুমতি নিয়ে রাত ২টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত ৫০টি কক্ষে তল্লাশি চালানো হয়। গ্রেপ্তার করা হয় একজনকে।" গ্রেপ্তার রাজিব ফরহাদ আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র বলে হলের শিক্ষার্থীরা জানিয়েছে। ওসি জানান, হল থেকে ৪ রাউন্ড গুলি, কয়েকটি চাপাতি, লোহার পাইপ, দা, হকি স্টিক পাওয়া গেছে। ছাত্রলীগের হল শাখার সভাপতি ও সাধারণ সম্পাদক সমর্থকদের মধ্যে এ সংঘর্ষ বাধে বলে শিক্ষার্থীরা জানায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের হল কমিটি গঠনের এক সপ্তার মাথায় এ সংঘর্ষ হলো। সংঘর্ষের ঘটনায় ছাত্রলীগ সাতজনকে বহিষ্কার করেছে। সংঘর্ষের পর বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুল ইসলাম খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সংঘর্ষে জড়িতদের চিহ্নিত করার জন্য একটি তদন্ত কমিটি করা হবে। সাত বছর পর গত ৩০ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১১টি ছাত্র হলে ছাত্রলীগের নতুন কমিটি গঠন করা হয়। এর আগে গত ২০০২ সালে ছাত্রলীগের হল কমিটি হয়েছিল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেএফ/জিএমএ/এসএম/এমআই/১৩০০ ঘ.