২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইন সংশোধনের দাবিতে শিক্ষকদের মানববন্ধন

জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইনের কথিত 'অসংগতিপূর্ণ' ধারাগুলো বাতিলের দাবিতে বুধবার ক্যাম্পাসে মানববন্ধন করেছেন বিশ্ববিদ্যালয়টির শিক্ষকরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Aug 2009, 11:20 AM

Updated : 26 Aug 2022, 11:51 AM

জবি, আগস্ট ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইনের কথিত 'অসংগতিপূর্ণ' ধারাগুলো বাতিলের দাবিতে বুধবার ক্যাম্পাসে মানববন্ধন করেছেন বিশ্ববিদ্যালয়টির শিক্ষকরা। মানববন্ধন শেষে তারা উপাচার্য ড. মেজবাহ উদ্দিনকে স্মারকলিপি দেন। শিক্ষকরা ২০০৫ এর ৫৬ (৩-ক) সহ কয়েকটি ধারাকে 'অসংগতিপূর্ণ' বলে আখ্যা দিয়েছেন। বেলা ১২টা থেকে ১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে প্রায় ২০০ শিক্ষক অংশ নেন। শিক্ষকদের সঙ্গে অনেক সাধারণ শিক্ষার্থীও যোগ দেয় এতে। জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক পরিষদ এর আহবায়ক অধ্যাপক মো. শহীদুর রহমান সাংবাদিকদের বলেন, "বিশ্ববিদ্যালয় আইনের ৫৬ (৩-ক) ধারার জন্য প্রাক্তন জগন্নাথ কলেজের ২২০ জন শিক্ষক বিশ্ববিদ্যালয়ে নিয়োগ পাচ্ছেন না। তাই আমরা ধারাটি সংশোধন চাচ্ছি।" বিশ্ববিদ্যালয় আইনের পূর্ণাঙ্গ সংশোধনের জন্য খুব দ্রুত তারা 'বৃহত্তর আন্দোলনে' যাচ্ছেন বলে জানান অধ্যাপক শহীদুর রহমান। জবি উপাচার্য ড. মেজবাহ উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমরা ব্যাপারটি নিয়ে ভাবছি। তবে সরকারের সহযোগিতা দরকার।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসকে/১৭৩১ঘ.