২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সবিশেষ 'স্যার, ভাই একটু কথা বলবেন'

সংগঠনের নেতাদের ভাষ্যমত ঢাকা পলিটেকনিকে কার্যক্রমই না থাকলেও সেখানে ভর্তি বাণিজ্যের গুরুতর অভিযোগ উঠেছে ছাত্রলীগ নেতাদের বিরুদ্ধে। তাদের সুপারিশ সামলাতে হিমশিম খাচ্ছেন ইনস্টিটিউটের অধ্যক্ষ। ভুক্তভোগী ভর্তিচ্ছুরা বলেছেন, অতীতের ধারাবাহিকতায় এবার ছাত্রলীগ নেতারা নিজেদের পকেট ভারী করছেন। গোলাম মর্তুজা অন্তুর প্রতিবেদন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jul 2009, 06:35 AM

Updated : 26 Aug 2022, 11:48 AM

গোলাম মর্তুজা অন্তু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক ঢাকা, জুলাই ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - 'স্যার, ভাই একটু কথা বলবেন'- বলে এক ছাত্রনেতা তার মোবাইল ফোনটি এগিয়ে দিলেন ঢাকা পলিটেকনিকের অধ্যক্ষ সামছুল আলমের দিকে। অধ্যক্ষ জিজ্ঞেস করলেন, 'কোন ভাই?'। ছাত্রনেতা একজন মন্ত্রীর এপিএস এর নাম করলেন। এরপর অধ্যক্ষ মোবাইল ফোনটি নিয়ে কথা বললেন এবং অন্যপ্রান্ত থেকে যা বলা হচ্ছে তা 'দেখা হবে' বলে আশ্বাস দিলেন। কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে চলছে ভর্তির মৌসুম। এ কারণে অধ্যক্ষের কক্ষে ভর্তির তদ্বির নিয়ে ঘোরাঘুরি করছেন ক্ষমতাসীন দল সমর্থিত ছাত্র সংগঠন ছাত্রলীগের নেতারা। তদ্বির আসছে মন্ত্রী-প্রতিমন্ত্রীদের নাম করে। যারা এসব করছে তারা ছাত্রলীগের চেনা নেতাকর্মী। কিন্তু ঢাকা মহানগর ছাত্রলীগ বলছে, ঢাকা পলিটেকনিকে তাদের কোনও কার্যক্রমই নেই। ছাত্রলীগের নাম ভাড়িয়ে কেউ কেউ অপতৎপরতা চালাচ্ছে বলে তাদের দাবি। অভিযোগ উঠেছে, পলিটেকনিক ইনস্টিটিউটের দুই শিফটে দেড় হাজার আসনের মধ্যে দু'শ' আসন ছাত্রলীগ নেতারা চেয়ে আসছেন। দুই শিফটেই ভর্তি সদ্য শেষ হয়েছে। এখন রয়েছে শূন্য হওয়া আসনগুলো। আর একেকটি আসনে ভর্তি করিয়ে ছাত্রলীগ নেতারা ৫০ হাজার থেকে এক লাখ টাকা হাতিয়ে নিয়েছেন বলে প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা দাবি করেছেন। দ্বিতীয় শিফটের ভর্তি চলার সময় গত রোববার দুপুর সাড়ে ১২টার দিকে অধ্যক্ষের কক্ষে গিয়ে দেখা যায় ছয় জন ছাত্রলীগ নেতা এবং তাদের সঙ্গে ৭ জন ভর্তিচ্ছুকে। এ সব ভর্তিচ্ছুরা মেধাতালিকায় স্থান না পেয়ে ছাত্রনেতাদের দিয়ে তদ্বির করিয়ে ভর্তি হতে ভিড় জমিয়েছেন। ছাত্রনেতাদের কেউ মোবাইল ফোনে কথা বলছিলেন। কেউবা অধ্যক্ষের টেবিলে কোমর ঠেস দিয়ে অন্যদের সঙ্গে শলা-পরামর্শ করছেন। আর কেউবা সোফায় বসে পা দোলাচ্ছিলেন। শিক্ষায়তনের প্রধান অধ্যক্ষকে বেশ অসহায় দেখাচ্ছিল। সাংবাদিক পরিচয় দিয়ে অধ্যক্ষের সঙ্গে কথা বলতে চাইলে তিনি তার কক্ষের ভেতরে কথা বলার জন্য সুবিধামতো জায়গা খুঁজে পাচ্ছিলেন না। শেষ পর্যন্ত নিজের চেয়ার ছেড়ে এক কোনায় থাকা সোফায় বসে নিচু স্বরে আলাপ সারলেন তিনি। অধ্যক্ষ জানালেন, কলেজের এক শিফটে ৭৬৮ জন করে শিক্ষার্থী ভর্তি নেওয়া হচ্ছে। প্রথম শিফটে ভর্তি হওয়া শিক্ষার্থীদের মধ্যে শতকরা ৮০ ভাগই এসএসসি পরীক্ষায় জিপিএ ৫ (এ প্লাস) পাওয়া। এখন ছাত্রনেতাদের চাপে তুলনামূলক খারাপ ফলের শিক্ষার্থীদের ভর্তি নিতে হচ্ছে। অসহায়ভাবে তিনি বললেন, "এরা (ছাত্রনেতা) যা শুরু করেছে, কোনও কিছু মানে না। কোনও কথাও শোনে না।" কক্ষে থাকা একজনকে দেখিয়ে অধ্যক্ষ বললেন, "দেখুন ও সাত বছর পর ভর্তি হতে এসেছে। আমাকে ধরেছে, এখন আমি কী করব বলুন?" এই কথা বলতে বলতেই অধ্যক্ষের কাছে এসে ওই যুবকটি আব্দারের সুরে বললেন, "স্যার আপনারে কিছু করতে হইব। আপনি নিজ হাত দিয়া আমার ভর্তিডা করায়া দেন।" অধ্যক্ষ কোনও রকমে তাকে বুঝিয়ে বাইরে পাঠিয়ে দিলেন। পরে খোঁজ নিয়ে জানা যায়, ওই যুবক ছাত্রলীগের একজন নেতা। নাম আবুল হোসেন। আওয়ামী লীগ সরকারের আগের মেয়াদে পলিটেকনিক ছাত্র সংসদের নির্বাচিত সাধারণ সম্পাদক ছিলেন। বিএনপি সরকার ক্ষমতায় আসার পরই তিনি পলিটেকনিক ছাড়েন। বর্তমান সরকার ক্ষমতায় এলে দীর্ঘ প্রায় সাত বছর পর নতুন করে ভর্তির তোড়জোড় শুরু করেছেন। অধ্যক্ষ জানান, পলিটেকনিকে ছাত্রলীগের পাঁচটি গ্র"প রয়েছে। এই পাঁচটি গ্র"পের নেতারা এখন ফাঁকফোকর দিয়ে অযোগ্য ছাত্রদের ভর্তির তদ্বির নিয়ে তার কাছে আসছেন। এমনকি মন্ত্রী, প্রতিমন্ত্রী, এমপিদের নাম করেও ভর্তির তদ্বির আসছে। সদ্য ভর্তি হওয়া একজন ছাত্র নাম প্রকাশ না করার শর্তে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমার এক বন্ধু ভর্তি হওয়ার জন্য ছাত্রলীগ নেতাদের ৫০ হাজার টাকা দিয়েছে। নেতারা এখন তাকে নিয়ে শিক্ষকদের দুয়ারে দুয়ারে ঘুরছে। কোনও কোনও ছাত্রনেতা ভর্তির জন্য এক লাখ টাকাও নিচ্ছে।" রানা নামে একজন সাবেক ছাত্র বলেন, "অধ্যক্ষ এখানে পুতুল মাত্র। গত বিএনপি সরকারের সময় থেকেই তিনি ছিলেন। তখন ছাত্রদলের নেতারা অবৈধভাবে ছাত্র ভর্তি করিয়ে বাণিজ্য করেছিল। এখন ছাত্রলীগ নেতারা করছেন।" ছাত্রলীগের পলিটেকনিক ইনস্টিটিউট শাখা ঢাকা মহানগর শাখার অধীন। পলিটেকনিকে সংগঠনের বিরুদ্ধে এসব অভিযোগের বিষয়ে মহানগর ছাত্রলীগ (উত্তর) এর সাধারণ সম্পাদক তাসভীরুল হক অনু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সেখানে (পলিটেকনিক) গত এপ্রিল মাস থেকে ছাত্রলীগের কার্যক্রম স্থগিত। একটি ঘটনায় ১২ জনকে বহিষ্কার করা হয়। বর্তমানে সেখানে আমাদের কোনও সাংগঠনিক কার্যক্রম নেই।" তিনি বলেন, "অবৈধ ভর্তি প্রক্রিয়ার সঙ্গে জড়িতরা ছাত্রলীগের কেউ নয়।" মহানগর নেতারা দায়িত্ব না নিলেও ঢাকা পলিটেকনিকে ছাত্রলীগের নামেই তৎপরতা দেখা যায়। সংগঠনের অন্তর্কোন্দলে ছাত্রাবাসগুলোতে স