ঢাকা, জুন ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - গাড়ি চাপায় এক শিক্ষকের স্ত্রীর মৃত্যুর পর ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মঙ্গলবার প্রশিক্ষণের কাজে ব্যবহৃত সব ধরনের গাড়ি চলাচল নিষিদ্ধ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
আগের দিন সোমবার গাড়ি চাপায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষকের স্ত্রীর মৃত্যু ঘটে।
সিনেট ভবনে উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রভোস্ট কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
এছাড়া বৈঠকে রাত দশটার মধ্যে ক্যাম্পাসে সব ধরনের দোকান বন্ধ করারও সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গাড়ি চালানো শেখার সময় ঢাকা মেডিকেল কলেজের এক ছাত্রের গাড়ির ধাক্কায় শিক্ষা ও গবেষণা ইন্সটিটিউটের অধ্যাপক পরিমল কুমার সাহার স্ত্রী অনিমা রানী মারা যান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেএফ/এএল/টিআর/০০০৯ ঘ.
bdnews24