ঢাকা, মে ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ছাত্রাবাসে আধিপত্য বিস্তার নিয়ে শনিবার ভোর রাতে ঢাকা কলেজে ছাত্রলীগের দুই গ্র"পের সংঘর্ষে কমপক্ষে ১০জন আহত হয়েছে।
তাদের মধ্যে কামরুল নামের একজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছে পুলিশ।
নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ কামালউদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ঢাকা কলেজের নর্থ হলে ছাত্রলীগের টিটু ও তারেক নামের দু'টি গ্র"প রয়েছে। এই দু'টি গ্র"প হলের বিভিন্ন রুমে ছাত্রদের থাকা ও ওঠার বিষয়টি নিয়ন্ত্রণ করে।"
টিটু গ্র"প দুই নতুন ছাত্রকে হলে তুললে তারেক গ্র"প বাধা দেয় বলে উল্লেখ করে পুলিশ কর্মকর্তা বলেন, এ নিয়ে উভয় গ্র"পের মধ্যে সংঘর্ষ লাগে।
তিনি জানান, এতে দশজন আহত হয়। তাদের মধ্যে কামরুল নামের একজনের অবস্থা গুরুতর। পরে কলেজ কতৃপক্ষের অনুরোধে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
কলেজ কর্তৃপক্ষ উভয় গ্র"পকে নিয়ে বৈঠকে বসেছে। আর যাতে কোন সংঘর্ষের ঘটনা না ঘটে সেজন্য দুই গ্র"পকেই সতর্ক করে দেওয়া হয়েছে বলে পুুলিশ কর্মকর্তা জানান।
আহত ১০জন শিক্ষার্থী ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন বলে কামালউদ্দিন জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/টিআর/১৮২৯ ঘ.
bdnews24