ঢাকা, মে ৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় পরিচালিত সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষা শুক্রবার শুরু হয়েছে।
সারা দেশের ৩৬১ টি কেন্দ্রে এ পরীক্ষায় এ বছর প্রথম বর্ষ ও চূড়ান্ত পরীক্ষায় মোট এক লাখ ৭৪ হাজার ৭৫১ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। ২৬ জুন পর্যন্ত পরীক্ষা চলবে।
শুক্রবার উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রথম দিন শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আর আই এম আমিনুর রশীদ ঢাকার আজিমপুর ও ধানমন্ডির কয়েকটি পরীক্ষা কেন্দ্র ঘুরে দেখেন।
বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মো. সফিউল আলম এবং ডিন অধ্যাপক আলীনুর রহমানসহ উর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপাচার্যের সঙ্গে ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এএনএস/এইচএ/২০১৮ ঘ.
bdnews24