ঢাকা,এপ্রিল, ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের অধ্যাপক সৈয়দ গিয়াস উদ্দিনকে কবি নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
বিশ্ববিদ্যালয়টির বর্তমান উপাচার্য ড. মোহাম্মদ শামসুর রহমান অব্যাহতি দেওয়া হয়েছে।
বুধবার শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় আইন ২০০৬ অনুযায়ী প্রধানমন্ত্রী ও চ্যান্সেলর ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের অধ্যাপক সৈয়দ গিয়াস উদ্দিনকে চার বছরের জন্য এ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ করেছেন।
এছাড়াও বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস এর রেজিস্ট্রারের অতিরিক্ত দায়িত্বে থাকা ব্রিগেডিয়ার জেনারেল হাবিবুর রহমান কামালকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ এনামুর রহমান চৌধুরীকে তিন বছরের জন্য ওই পদে নিয়োগ দেওয়া হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএ/এসকে/২০১২ঘ.
bdnews24