পাবনা, ২২এপ্রিল (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - এডওয়ার্ড বিশ্ববিদ্যালয় কলেজে ভর্তি বাণিজ্যের টাকা ভাগাভাগি নিয়ে মঙ্গলবার রাতে ছাত্রলীগের দুই গ্র"পের সংঘর্ষে কমপক্ষে ১০ জন আহত হয়েছে।
আহতদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় তিনজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল এবং একজনকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল শফি বলেন, ''এডওয়ার্ড বিশ্ববিদ্যালয় কলেজে সম্মান শ্রেণীর বিভিন্ন বিভাগে ২৫০ ছাত্রের ভর্তির টাকা ভাগাভাগি নিয়ে রাত তিনটার দিকে ছাত্রলীগের দুই গ্র"পের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়।"
এতে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ আজাদ, জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক শাহিনুর পাশা, যুবলীগ নেতা বিশ্বজিৎসহ ১০ জন আহত হয়।''
তাদের মধ্যে জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক শাহিনুর পাশা, যুবলীগ নেতা বিশ্বজিৎ ও আনোয়ার নামের একজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
মোস্তাক আহমেদ আজাদকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/টিআর/১৯১৫ ঘ.
bdnews24