২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুর কলেজে ভর্তি করাতে ছাত্র সংগঠনগুলোর মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া

চাঁদপুর সরকারি কলেজে সম্মান শ্রেণীর বিভিন্ন বিভাগে নিজ সমর্থকদের ভর্তির চেষ্টা নিয়ে বুধবার ছাত্রলীগ, ছাত্র ইউনিয়ন ও ছাত্রদলের দুই গ্র"পের মধ্যে পৃথক পৃথকভাবে ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে। ভাঙচুর করা হয়েছে ব্যবস্থাপনা বিভাগের কার্যালয়ও।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Apr 2009, 03:22 PM

Updated : 26 Aug 2022, 11:19 AM

চাঁদপুর, এপ্রিল ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চাঁদপুর সরকারি কলেজে সম্মান শ্রেণীর বিভিন্ন বিভাগে নিজ সমর্থকদের ভর্তির চেষ্টা নিয়ে বুধবার ছাত্রলীগ, ছাত্র ইউনিয়ন ও ছাত্রদলের দুই গ্র"পের মধ্যে পৃথক পৃথকভাবে ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে। ভাঙচুর করা হয়েছে ব্যবস্থাপনা বিভাগের কার্যালয়ও। কলেজের অধ্যক্ষ ইকবাল হোসাইন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কলেজে সম্মান শ্রেণীর ১৭টি বিভাগে মোট ১ হাজার ৬ শ' আসন ছিল। তবে এ বছর নতুন করে আরো এক শ' ১৫টি আসন বাড়ানো হয়। রাষ্ট্রবিজ্ঞান, হিসাববিজ্ঞান, সমাজকল্যাণ, ব্যবস্থাপনা ও ইংরেজি বিভাগে এ আসন বাড়ানো হয় বলে জানিয়ে তিনি বলেন, অতিরিক্ত এসব আসনে নিজ সমর্থকদের ভর্তির চেষ্টা নিয়ে দুপুরে প্রথমে ছাত্রলীগ ও ছাত্রদল এবং পরে ছাত্রদলের দুটি গ্র"পের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এ সময় ব্যবস্থাপনা বিভাগের কার্যালয় ভাঙচুর করা হয় বলে তিনি জানান। নতুনবাজার পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দুপুরে সরকারি কলেজ ক্যাম্পাসে ছাত্রলীগ ও ছাত্র ইউনিয়ন এবং ছাত্রদলের দুগ্র"পের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এতে কেউ হতাহত বা কাউকে আটক করা হয়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএনএস/টিআর/২১২০ ঘ.