ঢাকা, এপ্রিল ১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন্নাহার হল শাখা ছাত্রলীগের একটি গ্র"পের আন্দোলনের মুখে পদত্যাগ করেছেন প্রাধ্যক্ষ অধ্যাপক রাজিয়া সুলতানা।
বুধবার সন্ধ্যায় তিনি উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিকের কাছে পদত্যাগপত্র জমা দেন।
এ বিষয়ে বুধবার রাতে আরেফিন সিদ্দিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সন্ধ্যায় তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন। তার পদত্যাগপত্র গৃহীত হয়েছে।"
সিনিয়র হাউজ টিউটর অধ্যাপক মাহজাবীন হককে ভারপ্রাপ্ত প্রাধ্যক্ষের দায়িত্ব দেওয়া হয়েছে বলে উপাচার্য জানান।
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গত সোমবার রাতে হল শাখা ছাত্রলীগের দুই গ্র"পের মধ্যে সংঘর্ষ হয়। ওই ঘটনার পর মঙ্গলবার 'নুসরাত গ্র"প' অবৈধ শিক্ষার্থী থাকার প্রতিবাদে এবং বিভিন্ন দাবিতে আন্দোলন শুরু করে। তারা প্রাধ্যক্ষকে পদত্যাগের জন্য বুধবার সন্ধ্যা ৭টা পর্যন্ত সময় বেঁধে দিয়েছিল।
এদিকে বুধবার ঢাকা মেডিকেল কলেজ ছাত্রলীগের সব কর্মকাণ্ড আগামী তিন মাসের জন্য স্থগিত ঘোষণা করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ।
কেন্দ্রীয় কমিটির সভাপতি মাহমুদ হাসান রিপন জানান, দুপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সোমবার রাতে ঢাকা মেডিকেল কলেজ ছাত্রলীগের দুই গ্র"পের সংঘর্ষে একজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেএফ/কিউএইচ/এএল/এসকে/২৩৫৬ঘ.
bdnews24