ঢাকা, ফেব্র"যারি ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আটটি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে রোববার সকাল দশটা থেকে শুরু হয়েছে ২০০৯ সালের এসএসসি পরীক্ষা। একই সঙ্গে মাদ্রাসা বোর্ডের অধীনে দাখিল ও কারিগরি বোর্ডের অধীনে এসএসসি (ভোকেশনাল)পরীক্ষাও শুরু হয়েছে।
ঢাকা বোর্ডের চেয়ারম্যান মুহাম্মদ শামসুল হক জানান, "সকাল দশটায় ইংরেজী পরীক্ষার মাধ্যমে শুরু হয়েছে দেশের সবচেয়ে বড় এই পাবলিক পরীক্ষা।"
পরীক্ষা শান্তিপূর্ণ ভাবে শুরু হয়েছে বলেও জানান তিনি।
শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এ বছর দেশের আটটি শিক্ষা বোর্ড, কারিগরি বোর্ড ও মাদ্রাসা বোর্ডের অধীনে ২৬ হাজার ২৩৯টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ১০ লাখ ৬৩ হাজার ৪৮৪ জন পরীক্ষার্থী নিচ্ছে।
গতবারের চেয়ে এবার ৫০ হাজার ১৮৩ জন বেশি পরীক্ষার্থী অংশ নিচ্ছে। গতবার মোট পরীক্ষার্থী ছিল ১০ লাখ ১৩ হাজার ৩০১ জন।
এবারে আট বোর্ডে এসএসসি পরীক্ষা দিচ্ছে আট লাখ এক হাজার ৭০৯ জন শিক্ষার্থী । এর মধ্যে ৪ লাখ ৫ হাজার ৬২০ জন ছাত্র এবং ৩ লাখ ৯৬ হাজার ৮৯ জন ছাত্রী।
এসএসসিতে ১ লাখ ৮৩ হাজার ৩৩২ জন বিজ্ঞান বিভাগে, ৩ লাখ ৪৭ হাজার ১৫৩ জন মানবিকে এবং ২ লাখ ৭১ হাজার ২২৪ জন ব্যবসায় শিক্ষা (বাণিজ্য) শাখা থেকে পরীক্ষায় অংশ নিচ্ছে।
শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, আট বোর্ডের মধ্যে ঢাকা বোর্ডে পরীক্ষার্থীর সংখ্যা ২ লাখ ৪০ হাজার ১৯৮ জন, রাজশাহী বোর্ডে এক লাখ ১৪ হাজার ৯৭৪ জন, কুমিল্ল
bdnews24