ঢাকা, ফেব্রুয়ারি ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা, যশোর এবং রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান পদে তিন অধ্যক্ষকে প্রেষণে নিয়োগ দেওয়া হয়েছে।
রোববার এক তথ্য বিবরণীতে এ কথা জানানো হয়।
বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের সদস্য টাঙ্গাইলের সরকারি সা'দত কলেজের অধ্যক্ষ মুহম্মদ শামসুল হককে ঢাকা, সাতক্ষীরার তালা সরকারি কলেজের অধ্যক্ষ হাফিজুর রহমানকে যশোর এবং রংপুরের সরকারি কারমাইকেল বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ ড. দীপেন্দ্র নাথ দাসকে রাজশাহী বোর্ডের চেয়ারম্যান পদে প্রেষণে নিয়োগ করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এএল/জিএনএ/১৯০৫ ঘ.
bdnews24