ঢাকা, ডিসেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৪৫তম সমাবর্তনের সব প্রস্তুতি সম্পন্ন। আগামী শনিবার অনুষ্ঠেয় ওই সমাবর্তনে বরেণ্য তিন ব্যক্তিকে সম্মাননা জানানো হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে বলেন, "গ্র্যাজুয়েট ও অতিথির সংখ্যার দিক থেকে এটাই হতে যাচ্ছে বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের সর্ববৃহৎ সমাবর্তন।"
সমাবর্তন ঘিরে বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠে চলছে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ। এছাড়া ক্যাম্পাসে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রবেশপথগুলোতে মোতায়েন করা হয়েছে আইন-শৃঙ্খলা বাহিনী।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. কেএম সাইফুল ইসলাম খান বলেন, "সমাবর্তন সফল করতে আমরা সব ধরনের প্রস্তুতি নিয়েছি।"
এবারের সমাবর্তনে নোবেল বিজয়ী বিজ্ঞানী অধ্যাপক ইউয়ান টি লী, সনো ফিল্টারের আবিষ্কারক বিজ্ঞানী আবুল হুসসাম ও ভারতের অধ্যাপক রনজিৎ গুহকে সম্মানসূচক ডক্টরেক্ট ডিগ্রি দেওয়া হবে। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে তাদের সনদ দেবেন রাষ্ট্রপতি ও চ্যান্সেলর মো. জিল্লুর রহমান।
অধ্যাপক ইউয়ান সমাবর্তন বক্তা হিসাবে বক্তব্য রাখবেন।
অধ্যাপক আবুল হুস্সাম ১৯৫২ সালে কুষ্টিয়ায় জন্মগ্রহণ করেন। আর্সেনিক থেকে মুক্ত হতে সনু ফিল্টার আবিষ্কার করায় ২০০৭ সালে তিনি যুক্তরাষ্ট্রের চ্যালেঞ্জার পুরস্কার পান।
উপাচার্য জানান, সমাবর্তনে অংশগ্রহণকারীদের মধ্যে
bdnews24