২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জাবিতে ছাত্রদলের ২ কর্মীকে পিটিয়েছে ছাত্রলীগ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শহীদ সালাম বরকত হল শাখা ছাত্রলীগ কর্মীরা বুধবার ক্যাম্পাসে একই হলের দুই ছাত্রদল কর্মীকে পিটিয়ে আহত করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Nov 2009, 03:26 PM

Updated : 26 Aug 2022, 12:18 PM

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, নভেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শহীদ সালাম বরকত হল শাখা ছাত্রলীগ কর্মীরা বুধবার ক্যাম্পাসে একই হলের দুই ছাত্রদল কর্মীকে পিটিয়ে আহত করেছে। আহত সরকার ও রাজনীতি বিভাগের ৩৫তম ব্যাচের আব্দুল্লাহ আলামিন ও নোমান মোশাররফ অপূর্বকে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আলামিন সাংবাদিকদের বলেন, দুপুর দেড়টার দিকে ডেইরি গেটে অপূর্ব ও তিনি দাঁড়িয়েছিলেন। হঠাৎ ছাত্রলীগ কর্মী চয়ন, রেজা, মাহিসহ সাত-আটজন রড ও লাঠি নিয়ে তাদের ওপর হামলা চালায়। এতে তার বাম হাত ও দুই পা ভেঙে গেছে বলে তিনি দাবি করেন। এ ব্যাপারে শহীদ সালাম বরকত হল শাখা ছাত্রলীগের এস এম নিয়ামুল পারভেজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বিগত জোট সরকারের আমলে ছাত্রদলের ওই কর্মীরা ছাত্রলীগ কর্মীদের ওপর অমানবিক নির্যাতন চালিয়েছে। সেই ক্ষোভ থেকে দুপুরে ছাত্রদল কর্মীদের ধাওয়া করলে তারা পালিয়ে যায়।" বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক জাকিরুল ইসলাম জাকির বলেন, "জাকসু নির্বাচন করার প্রক্রিয়া শুরু হয়েছে। এমন সময়ে এ ধরনের হামলা নির্বাচনে বিঘ