২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জাবি নাটক ও নাট্যতত্ত্ব বিভাগে 'রহিমা-হাকিম ট্রাস্ট ফান্ড বৃত্তি' চালু

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগে 'রহিমা-হাকিম ট্রাস্ট ফান্ড বৃত্তি' চালু হয়েছে। বিভাগের প্রথম বর্ষ এবং স্নাতক (সম্মান) চূড়ান্ত পরীক্ষায় সর্বোচ্চ নম্বর অর্জনকারী শিক্ষার্থীকে এ বৃত্তি দেওয়া হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Oct 2009, 04:57 PM

Updated : 26 Aug 2022, 12:14 PM

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, অক্টোবর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগে 'রহিমা-হাকিম ট্রাস্ট ফান্ড বৃত্তি' চালু হয়েছে। বিভাগের প্রথম বর্ষ এবং স্নাতক (সম্মান) চূড়ান্ত পরীক্ষায় সর্বোচ্চ নম্বর অর্জনকারী শিক্ষার্থীকে এ বৃত্তি দেওয়া হবে। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের অধ্যাপক মরহুম জিয়া হায়দারের মা রহিমা খাতুন ও বাবা মোহাম্মদ হাকিম উদ্দিনের নামে চালু করা এ বৃত্তির জন্য পরিবারের পক্ষে রশীদ হায়দার বৃহস্পতিবার উপাচার্য অধ্যাপক এনামুল কবিরের কাছে পাঁচ লাখ টাকার চেক হস্তান্তর করেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের শুরু থেকেই জড়িত ছিলেন জিয়া হায়দার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/এসকে/২২৫৪ঘ.