ঢাকা, ১৫ অক্টোবর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--কালো ব্যাজধারণ, কালো পতাকা উত্তোলন, শোক র্যালি ও পুষ্পার্র্ঘ অর্পণসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে বৃহস্পতিবার স্মরণ করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল ট্রাজেডির শিকার শিক্ষার্থীদের।
১৯৮৫ সালের ১৫ অক্টোবর জগন্নাথ হলের একটি ভবনের ছাদ ধ্বসে মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারান ৪০ জন ছাত্র। এর পর থেকে দিনটি বিশ্ববিদ্যালয়ের শোক দিবস হিসেবে পালিত হয়ে আসছে।
বৃহস্পতিবার ২৪তম 'ঢাকা বিশ্ববিদ্যালয় শোক দিবস' এ বিশ্ববিদ্যালয় পরিবারের সঙ্গে এসব কর্মসূচিতে অংশ নেয় বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন।
এ উপলক্ষে সকাল সাড়ে ৬টায় সকল হল, একাডেমিক ভবন ও প্রশাসনিক ভবনে কালো পতাকা উত্তোলন ও জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়।
এরপর সকাল ৭টায় ক্যাম্পাসের অপরাজেয় বাংলার পাদদেশ থেকে উপাচার্যের নেতৃত্বে শিক্ষক-শিক্ষার্থীরা কালো ব্যাজ ধারণ করে শোক মিছিল নিয়ে জগন্নাথ হল স্মৃতিসৌধে গিয়ে পুষ্পস্তবক অর্পণ করে।
সকাল সাড়ে ৮টা থেকে ১১টা পর্যন্ত হল প্রাঙ্গণে প্রার্থনা সভা ও বাদ আছর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়।
সন্ধ্যায় টিএসসি মিলনায়তনে অনুষ্ঠিত হয় স্মরণ সভা ও শোক সংগীত অনুষ্ঠান। সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত হল প্রাঙ্গনে নিহতদের তৈলচিত্র ও তাদের ব্যবহ
bdnews24