২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জাবিতে আবারও তল্লাশি

একদিনের ব্যবধানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের তিনটি ছাত্র হলে আবারও তল্লাশি চালিয়েছে পুলিশ। হল দখলকে কেন্দ্র করে শুক্রবার দিনভর ছাত্রলীগ ও ছাত্রদল নেতাকর্মীদের সংঘর্ষের পর শনিবার ভোররাতে এ অভিযান চালায় পুলিশ। অবশ্য, এতে কেউ গ্রেপ্তার বা কোনো অস্ত্র উদ্ধার হয়নি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jan 2009, 05:30 AM

Updated : 26 Aug 2022, 10:57 AM

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, জানুয়ারি ১৭ (বিডিনিউজটোয়েন্টিফোর ডটকম)- একদিনের ব্যবধানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের তিনটি ছাত্র হলে আবারও তল্লাশি চালিয়েছে পুলিশ। হল দখলকে কেন্দ্র করে শুক্রবার দিনভর ছাত্রলীগ ও ছাত্রদল নেতাকর্মীদের সংঘর্ষের পর শনিবার ভোররাতে এ অভিযান চালায় পুলিশ। অবশ্য, এতে কেউ গ্রেপ্তার বা কোনো অস্ত্র উদ্ধার হয়নি। এর আগে গত বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের ৬টি ছাত্র হলেই তল্লাশি চালায় পুলিশ। ওইদিন চার বহিরাগত আটক হয়। আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম শনিবার সকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "রাত সাড়ে তিনটা থেকে ভোর পাঁচটা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের তিনটি হলে তল্লাশি চালানো হয়। তবে কাউকে প্রেপ্তার করা কিংবা অস্ত্র উদ্ধার সম্ভব হয়নি।" বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল, মওলানা ভাসানী হল ও আফম কামাল উদ্দিন হলে তল্লাশি করা হয় বলে জানান তিনি। শুক্রবার দিনভর হল দখলকে কেন্দ্র করে ছাত্রলীগ ও ছাত্রদল নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় উভয় গ্র"পের মধ্যে কমপক্ষে ৪০ রাউন্ড গুলিবিনিময় এবং ৩০ জন নেতাকর্মী আহত হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/১১৩১ ঘ.