২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকা কলেজে ছাত্রলীগের ত্রিমুখী সংঘর্ষ

ছাত্রবাসের 'দখল' নিয়ে এবার সংঘর্ষে লিপ্ত হয়েছে ঢাকা কলেজ ছাত্রলীগের তিন পক্ষ। শনিবার রাতের এ সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছে। আতঙ্কে সাধারণ ছাত্রদের অনেকেই ছাত্রাবাস ত্যাগ করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jan 2009, 07:54 PM

Updated : 26 Aug 2022, 10:55 AM

ঢাকা, জানুয়ারি ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ছাত্রবাসের 'দখল' নিয়ে এবার সংঘর্ষে লিপ্ত হয়েছে ঢাকা কলেজ ছাত্রলীগের তিন পক্ষ। শনিবার রাতের এ সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছে। আতঙ্কে সাধারণ ছাত্রদের অনেকেই ছাত্রাবাস ত্যাগ করেছেন। কলেজের ছাত্ররা জানায়, রাত ৮টার দিকে দক্ষিণ ছাত্রাবাসের (নর্থ হোস্টেল) ২০৭ নম্বর কক্ষের বরাদ্দ নিয়ে ছাত্রলীগ কর্মী টিটুর সমর্থকদের সঙ্গে তারেকের সমর্থকদের কথা কাটাকাটির জেরে সংঘর্ষ শুরু হয়। রাত ১০টার দিকে ছাত্রলীগ কর্মী শিহাবের সমর্থকরা পুরো দক্ষিণ ছাত্রবাস (সাউথ হেস্টেল) দখল করে নিলে পরিস্থিতি জটিল আকার ধারণ করে। তারেক ও টিটুর সমর্থকরা একজোট হয়ে শিহাব সমর্থক ছাত্রলীগ কর্মীদের সঙ্গে ছাত্রাবাস দখলের লড়াইয়ে নামে। সংঘর্ষ চলে রাত ১টা পর্যন্ত। পরে শিক্ষকদের সহযোগিতায় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিসুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "কলেজের ছাত্রাবাস দখল নিয়ে ছাত্রলীগের কয়েকটি পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। হাতাহাতির পর উত্তর ও দক্ষিণ ছাত্রাবাসে মধ্যে ঢিল ছোড়াছুড়ি হয়।" এ সময় ১৫ জন আহত হয় বলে পুলিশ কর্মকর্তা জানান। ঢাকা কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক টুটুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "মহানগর ছাত্রলীগের কিছু কর্মী এবং অন্য দল থেকে স