২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

টিটিটিসি ও পলিটেকনিকে ১৮ সেপ্টেম্বরের মৌখিক পরীক্ষা স্থগিত

টেকনিক্যাল টিচার্স ট্রেনিং কলেজ (টিটিটিসি) এবং পলিটেকনিক ইনস্টিটিউটের বিভিন্ন পদে আগামী ১৮ সেপ্টেম্বরের মৌখিক পরীক্ষা অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Sep 2008, 04:24 PM

Updated : 26 Aug 2022, 02:21 PM

ঢাকা, সেপ্টেম্বর ৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - টেকনিক্যাল টিচার্স ট্রেনিং কলেজ (টিটিটিসি) এবং পলিটেকনিক ইনস্টিটিউটের বিভিন্ন পদে আগামী ১৮ সেপ্টেম্বরের মৌখিক পরীক্ষা অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে। মঙ্গলবার এক তথ্যবিবরণীতে এ কথা জানানো হয়। এতে বলা হয়, শিক্ষা মন্ত্রণালয়ের অধীন বিসিএস (কারিগরি শিক্ষা) ক্যাডারভুক্ত টেকনিক্যাল টিচার্স ট্রেনিং কলেজ এবং বিভিন্ন পলিটেকনিক ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক (টেক/মেকানিক্যাল), সহকারী অধ্যাপক (সিভিল), চিফ ইন্সট্রাক্টর (টেক/মেকানিক্যাল) এবং চিফ ইন্সট্রাক্টর (টেক/ইলেকট্রিক্যাল) পদ প্রার্থীদের আগামী ১৮ সেপ্টেম্বর তারিখে ঢাকার সরকারি কর্ম কমিশনের প্রধান কার্যালয়ে অনুষ্ঠেয় মৌখিক পরীক্ষা/সাক্ষাৎকার অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে। প্রার্থীদের সাক্ষাৎকারের তারিখ ও সময় পরবর্তীতে দৈনিক পত্রিকার মাধ্যমে জানানো হবে। বিডিনিউজ টোয়েন্টিপোর ডটকম/টিএইচ/এমএইচবি/২২১৭ ঘ.