ঢাকা, সেপ্টেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চলতি বছরের উচ্চ মাধ্যমিক (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফল আগামী ১০ সেপ্টেম্বর প্রকাশ করা হবে।
আন্তঃশিক্ষা বোর্ড ও কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. আতিকুর রহমান বুধবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "কোনোও সমস্যা না হলে এবং শিক্ষা মন্ত্রণালয় অনুমতি দিলে ১০ সেপ্টেম্বর এইচএসসি, মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে আলিম এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি (বিএম-ব্যবসায় ব্যবস্থাপনা) পরীক্ষার ফল প্রকাশ করা হবে।"
এ ব্যাপারে আগামী ৭ সেপ্টেম্বর আন্তঃশিক্ষা বোর্ডের একটি সভা হবে বলে জানান তিনি।
গত ২৯ মে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়ে ১০ জুলাই শেষ হয়।
শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, চলতি বছর এইচএসসি, আলিম ও এইচএসসি (বিএম) পরীক্ষায় মোট ৬ লাখ ২০ হাজার ২০ জন শিক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে সাতটি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৫ লাখ ২ হাজার ৭৯৬ জন; আলিম পরীক্ষার্থী ৬২ হাজার ৫০৫ জন এবং এইচএসসি (বিএম) পরীক্ষার্থীর সংখ্যা ৫৪ হাজার ৭১৯ জন।
এইচএসসিতে এবার ঢাকা বোর্ডে পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১ লাখ ৫১ হাজার ২৪৭ জন, রাজশাহীতে ১ লাখ ৩৬ হাজার ৭৪৫ জন, কুমিল
bdnews24