ঢাকা, আগস্ট ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) অধ্যাপক ফজলুল বারী।
রুয়েটের বিদায়ী উপাচার্য অধ্যাপক এ এফ এম আনোয়ারুল হক বুধবার রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "শিক্ষা মন্ত্রণালয় নতুন উপাচার্য নিয়োগের সিদ্ধান্ত আমাকে জানিয়েছে। তিনি যেদিন দায়িত্ব নেবেন সেদিনই আমি বিদায় নেব।"
পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ-উপাচার্য ও কোষাধ্যক্ষ নিয়োগের জন্য গঠিত সার্চ কমিটি গত ১২ আগস্ট রুয়েটের উপাচার্য পদের জন্য তিন জনের একটি প্যানেল করে চ্যান্সেলরের কাছে পাঠায়। চ্যান্সেলর ওই প্যানেল থেকে অধ্যাপক ফজলুল বারীকে নিয়োগ দিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএ/জেকে/এমএইচবি/২৩৫৪ ঘ.
bdnews24