ঢাকা, জুলাই ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগের প্রাক্তন ছাত্র-ছাত্রীদের পুনর্মিলনী অনুষ্ঠান আগামী ৯ আগস্ট বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হবে।
বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. এসএম ইমামুল হক শনিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানিয়েছেন।
অনুষ্ঠানে বিভাগের কৃতী শিক্ষার্থী ও কৃতী মৃত্তিকা বিজ্ঞানীদের পুরস্কৃত করা হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এসএমএ ফায়েজ ও শিক্ষা উপদেষ্টা ড. হোসেন জিল্লুর রহমান এ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।
বিস্তারিত জানতে বিভাগীয় চেয়ারম্যানের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে।
এ ছাড়া বিভাগের ফোন নম্বর ৯৬৬১৯২০-৭৩ এক্সটেনশন ৭৪৭০,৭৪৭৮ অথবা ই- মেইলে রসধসয@নঃঃন.হবঃ.নফ, রসধসথযঁয়@ুধযড়ড়.পড়স ঠিকানায় যোগাযোগ করা যাবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এএল/এসকে/১৮২৫ঘ.
bdnews24