২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জাতীয় বিশ্ববিদ্যালয় ও শেকৃবিতে নতুন উপাচার্যের দায়িত্ব গ্রহণ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক এম মোফাখখারুল ইসলাম এবং শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য অধ্যাপক শাহ-ই- আলম বৃহস্পতিবার কাজে যোগ দিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jul 2008, 04:12 PM

Updated : 26 Aug 2022, 02:07 PM

ঢাকা, জুলাই ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক এম মোফাখখারুল ইসলাম এবং শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য অধ্যাপক শাহ-ই- আলম বৃহস্পতিবার কাজে যোগ দিয়েছেন। বিশ্ববিদ্যালয় দু'টির চ্যান্সেলর ও প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমেদ গত বুধবার তাদের উপাচার্য হিসেবে নিয়োগ দেন। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য (উপ-উপাচার্য) অধ্যাপক সৈয়দ রাশিদুল হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বেলা দুইটার দিকে নতুন উপাচার্য তার কাছ থেকে দায়িত্ব বুঝে নেন। অন্যদিকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি জানান, নতুন উপাচার্য অধ্যাপক শাহ-ই-আলম বিকালে বিশ্ববিদ্যালয়ে এসে যোগ দেন। এ সময় শিক্ষকরা-শিক্ষার্থীরা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানায়। অধ্যাপক মোফাখখারুল ইসলাম এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগে এবং অধ্যাপক শাহ-ই আলম বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমইউএ/জেকে/এমএইচবি/২২০৮ ঘ.