ঢাকা, জুন ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুরে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট)-এর উপাচার্য হিসেবে অধ্যাপক ড. মোহাম্মদ সবদের আলীকে নিয়োগ দিয়েছে সরকার।
বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর রাষ্ট্রপতি অধ্যাপক ইয়াজউদ্দিন আহম্মেদ এ নিয়োগ দেন বলে সোমবার শিা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে জানানো হয়।
মন্ত্রণালয়ের উপ সচিব (বিশ্ববিদ্যালয়- ২) মো. রইছ উদ্দিন স্বারিত প্রজ্ঞাপনে বলা হয়, ডুয়েটে সাময়িকভাবে দায়িত্বপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. এম আনোয়ারুল য়াজীমকে উপাচার্য পদ থেকে অব্যাহতি দিয়ে রাষ্ট্রপতি ও চ্যান্সেলর বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ক্যামিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ সবদের আলীকে নতুন উপাচার্য নিয়োগ করেছেন।
উপাচার্য হিসাবে সবদের আলীর নিয়োগ চার বছরের জন্য হবে। তবে চ্যান্সেলর প্রয়োজন মনে করলে যে কোনো সময় নিয়োগ আদেশ বাতিল করতে পারবেন।
পাবলিক বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগে গঠিত সার্চ কমিটি ডুয়েটের উপাচার্য হিসেবে ড. সবদের আলীর নাম প্রস্তাব করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমইউএ/এমএইচসি/এসএনডি/এমএ/১৭১৫ ঘ.
bdnews24