২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এবার উচ্চ মাধ্যমিক ও সমমান পরীক্ষায় পরীক্ষার্থী বেড়েছে ৭৮ হাজার ৮৪২জন

উচ্চ মাধ্যমিক (এইচএসসি) ও সমমানের ২০০৮ সালের পরীক্ষায় নয়টি বোর্ডে পরীক্ষার্থীর সংখ্যা গতবারের চেয়ে বেড়েছে ৭৮ হাজার ৮৪২জন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 May 2008, 12:27 PM

Updated : 26 Aug 2022, 01:52 PM

মোশতাক আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক ঢাকা, মে ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - উচ্চ মাধ্যমিক (এইচএসসি) ও সমমানের ২০০৮ সালের পরীক্ষায় নয়টি বোর্ডে পরীক্ষার্থীর সংখ্যা গতবারের চেয়ে বেড়েছে ৭৮ হাজার ৮৪২জন। শিক্ষা মন্ত্রণালয় জানায়, এবার এইচএসসি, দাখিল ও কারিগরী পরীক্ষায় মোট পরীক্ষার্থীর সংখ্যা ছয় লাখ ২০ হাজার ২০ জন। গতবারের চেয়ে ৭৮ হাজার ৮৪২জন বেশি শিক্ষার্থী এবারের পরীক্ষায় অংশ নেবে। ২০০৭ সালের এ সংখ্যা ছিল পাঁচ লাখ ৪১ হাজার ১৭৮জন। আগামী ২৯ মে থেকে শুরু হবে দেশের দ্বিতীয় বৃহৎ এই পাবলিক পরীক্ষা। সাতটি শিক্ষা বোর্ডের অধীনে এইচএইসি (সাধারণ), মাদ্রাসা বোর্ডের অধীনে আলীম এবং কারিগরী বোর্ডের অধীনে এইচএসসি বিএম ও ভোকেশনাল পরীক্ষা অনুষ্ঠিত হবে। ঢাকা বোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক (উচ্চ মাধ্যমিক) ড. জয়নুল আবেদীন মঙ্গলবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "২৯ মে থেকে পরীক্ষা গ্রহণের জন্য আমরা সব প্রস্তুতি শেষ করেছি। ইতোমধ্যে জেলা প্রশাসকদের প্রতিনিধিদের কাছে প্রশ্নপত্র পাঠিয়ে দেওয়া হয়েছে।" তিনি জানান, পরীক্ষা সুষ্ঠুভাবে অনুষ্ঠানের জন্য ২৬ মে বোর্ডের আওতাধীন কেন্দ্র সচিবদের সঙ্গে মতবিনিময়ের আয়োজন করা হয়েছে। এছাড়া পরীক্ষার আগে ২৭ মে সংবাদ সম্মেলন করে পরীক্ষার বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হবে। শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এবারের সাত শিক্ষা বোর্ডে এইচএসসি (সাধারণ) পরীক্ষার্থীর সংখ্যা পাঁচ লাখ দুই হাজার ৭৯৬জন। এর মধ্যে ঢাকা বোর্ডে পরীক্ষার্থীর সংখ্যা এক লাখ ৫১ হাজার ২৪৭, রাজশাহী বোর্ডে এক লাখ ৩৬ হাজার ৭৪৫, কুমিল