ঢাকা, এপ্রিল ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--দীর্ঘদিন ধরে ঝুলে থাকা ২৩তম বিশেষ বিসিএসের ৩২ প্রার্থীকে সিভিল সার্ভিসের বিভিন্ন ক্যাডারে নিয়োগ দেওয়া হয়েছে।
মঙ্গলবার এক তথ্যবিবরণীতে বলা হয়, ২৩তম বিশেষ বিসিএস পরীক্ষার চূড়ান্ত ফলাফলের ভিত্তিতে ৩২জন প্রার্থীকে বাংলাদেশ সিভিল সার্ভিসের বিভিন্ন ক্যাডারে নিয়োগ দেওয়া হয়েছে। সংস্থাপন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।
তথ্য বিবরণীতে উত্তীর্ণ প্রার্থীদের ২২ মে সকালের দিকে সংশ্লিষ্ট কার্যালয়ে যোগ দিতে বলা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমইউএ/এসকে/এমএইচবি/২০৫০ঘ.
bdnews24