ঢাকা, এপ্রিল ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাবলিক বিশ্ববিদ্যালয়ে উপাচার্য, উপ-উপাচার্য ও কোষাধ্যক্ষ নিয়োগে গঠিত 'সার্চ কমিটিতে' দু'জন নতুন সদস্য নিয়োগ দেওয়া হয়েছে। তারা হলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. কাজী সালেহ আহমদ ও নর্থ-সাউথ ইউনিভার্সিটির উপাচার্য ড. হাফিজ জি এ সিদ্দিকী।
শিক্ষা সচিব ও কমিটির সভাপতি মোমতাজুল ইসলাম বুধবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তাদের নিয়োগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেন।
১৯৭৩ এর অধ্যাদেশ দ্বারা পরিচালিত ঢাকা, রাজশাহী, জাহাঙ্গীরনগর ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বাদে অন্য পাবলিক বিশ্ববিদ্যালয়ে উপাচার্য, উপ-উপাচার্য ও কোষাধ্যক্ষ নিয়োগের জন্য গত বছরের ২৯ জুলাই শিক্ষা মন্ত্রণালয় সাত সদস্যের 'সার্চ কমিটি' করে ।
নতুন করে দু'জন নিয়োগ পাওয়ায় কমিটির সদস্য সংখ্যা এখন নয়জন হল।
নতুন সদস্য ড. কাজী সালেহ আহমদ বুধবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমি এখনো আনুষ্ঠানিক চিঠি পাইনি। তবে গত কয়েক দিনের মধ্যে সরকারের পক্ষ থেকে দু'বার যোগাযোগ করা হয়েছে। আমি বলেছি, দায়িত্ব পালনে আপত্তি নেই।"
সার্চ কমিটিতে কো-চেয়ারম্যান হিসেবে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. ওয়াহিদ উদ্দিন মাহমুদ। শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব (বিশ্ববিদ্যালয়) এই কমিটির সদস্য-সচিব।
সদস্যরা হলেন, ইস্ট-ওয়েস্ট ইউনির্ভাসিটির প্রতিষ্ঠাতা উপাচার্য ড. মোহাম
bdnews24