২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষা স্থগিত

১৪ ও ১৫ নভেম্বর অনুষ্ঠেয় 'চতুর্থ শিক্ষক নিবন্ধন পরীক্ষা' বুধবার আকস্মিকভাবে স্থগিত করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Nov 2008, 03:35 PM

Updated : 26 Aug 2022, 02:39 PM

ঢাকা, নভেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--১৪ ও ১৫ নভেম্বর অনুষ্ঠেয় 'চতুর্থ শিক্ষক নিবন্ধন পরীক্ষা' বুধবার আকস্মিকভাবে স্থগিত করা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা সুবোধ চন্দ্র ঢালী বুধবার রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন," অনিবার্য কারণে ১৪ ও ১৫ নভেম্বর অনুষ্ঠেয় চতুর্থ শিক্ষক নিবন্ধন পরীক্ষা স্থগিত করা হয়েছে। " পরীক্ষার পরিবর্তিত তারিখ পরে গণমাধ্যমে জানানো হবে বলে তিনি জানান। তিনি জানান, ইতোমধ্যে ইস্যুকৃত প্রবেশপত্রই পরবর্তীতে কার্যকর হবে। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে যোগ্য শিক্ষক নিয়োগের লক্ষ্যে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) এ পরীক্ষার আয়োজন করে থাকে। বেসরকারি স্কুল,কলেজ, মাদ্রাসা ও কারিগরী শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক হতে হলে এ পরীক্ষায় অবশ্যই উত্তীর্ণ হতে হবে। ১৪ নভেম্বর স্কুল ও সমপর্যায়ের শিক্ষক এবং ১৫ নভেম্বর কলেজ ও সমপর্যায়ের প্রতিষ্ঠানের প্রভাষক পদের জন্য এ পরীক্ষা হওয়ার কথা ছিল। এর আগে আরও একবার এ পরীক্ষার তারিখ পরিবর্তন করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএ/এসকে/২১২৬ঘ.