ঢাকা, নভেম্বর ৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আহ্ছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের তৃতীয় সমাবর্তন রোববার।
এ উপলক্ষে রাজধানীর বাংলাদেশ চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে সকালে আয়োজিত অনুষ্ঠানে রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর ইয়াজউদ্দিন আহম্মেদ সভাপতিত্ব করবেন।
বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে শনিবার এ তথ্য জানিয়ে বলা হয়, সাবেক প্রধান বিচারপতি এ টি এম আফজাল সমাবর্তন বক্তা থাকবেন। এছাড়া, বিশ্ববিদ্যালয়ের চেয়ারম্যান ও ঢাকা আহ্ছানিয়া মিশনের প্রেসিডেন্ট কাজী রফিকুল আলম ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এম. আনোয়ার হোসেন অনুষ্ঠানে বক্তব্য দেবেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনডি/২১৫৫ ঘ.
bdnews24