২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রায় প্রত্যাখ্যান করেছে আন্দোলনরত শিক্ষার্থীরা

তিন শিক্ষককে দণ্ড দিয়ে আদালতের রায় প্রত্যাখ্যান করেছে ক্যাম্পাসে আন্দোলনরত ছাত্র সংগঠনগুলো। মঙ্গলবার নির্যাতনবিরোধী ছাত্র-ছাত্রীবৃন্দ, নির্যাতন প্রতিরোধ ছাত্র আন্দোলন এবং ছাত্র বন্ধু সংগঠন নামে তিনটি সংগঠন পৃথক ব্যানার নিয়ে রায়ের প্রতিবাদে ক্যাম্পাসে মিছিল করছে। ক্যাম্পাস থেকে জানাচ্ছেন জান্নাতুল ফেরদাউস ও গোলাম মোর্তজা অন্তু (আরও তথ্যসহ-১)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jan 2008, 06:04 AM

Updated : 26 Aug 2022, 01:15 PM

ঢাকা, জানুয়ারি ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--তিন শিক্ষককে দণ্ড দিয়ে আদালতের রায় মঙ্গলবার প্রত্যাখ্যান করেছে ক্যাম্পাসে আন্দোলনরত ছাত্র সংগঠনগুলো। নির্যাতনবিরোধী ছাত্র-ছাত্রীবৃন্দ, নির্যাতন প্রতিরোধ ছাত্র আন্দোলন এবং ছাত্র বন্ধু সংগঠন নামে তিনটি সংগঠন পৃথক ব্যানার নিয়ে রায়ের প্রতিবাদে ক্যাম্পাসে মিছিল করছে। ক্যাম্পাস থেকে জানাচ্ছেন জান্নাতুল ফেরদাউস ও গোলাম মোর্তজা অন্তু আন্দোলনরত শিক্ষার্থীরা ২১ ও ২২ আগস্টের ঘটনায় দায়ের করা সব মামলা প্রত্যাহার এবং ছাত্রদের ওপর 'নির্যাতনকারীদের' বিরুদ্ধে তদন্ত ও বিচার দাবি করেন। মঙ্গলবার সকালে আদালত এই মামলার রায় ঘোষণার পরপরই ছাত্র-ছাত্রীরা বিক্ষোভে ফেটে পড়ে। তারা এর প্রতিবাদে অপরাজেয় বাংলার সামনে সংক্ষিপ্ত সমাবেশ করে। সমাবেশ শেষে একটি মিছিল নিয়ে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে তারা। রায়ের খবর ক্যাম্পাসে ছড়িয়ে পড়ার পর আইইআর ভবনে কে বা কারা তালা লাগিয়ে দেয়। এ কারণে ওই ভবনে বিভাগের মাস্টার্স পরীক্ষা অনুষ্ঠিত হয়নি। সামাজিক বিজ্ঞানের ভারপ্রাপ্ত ডিন আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, "আমি রায় শুনেছি। এই রায়ের ফলে শিক্ষা প্রতিষ্ঠানের প্রতি সরকারের বিরূপ মনোভাব প্রমাণিত হয়েছে। আমি এর তীব্র নিন্দা জানাচ্ছি। আরেফিন সিদ্দিক জানান, কিছুক্ষণের মধ্যেই তারা একটি বৈঠকে বসবেন। সেখান থেকে নতুন কর্মসূিচ ঘোষণা করা হবে। সমাবেশে ছাত্র নেতৃবৃন্দ বলেন, "আমরা এ রায় প্রত্যাখান করছি। আমাদের অবস্থার প্রতি কোন সম্মান দেখানো হয়নি।" তারা বলেন," আর কোন গোলকধাঁধা নয়, আমরা নি:শর্ত এবং পূর্ণ সমাধান চাই।" মঙ্গলবার কারাবন্দি চার শিক্ষকের মধ্যে ড. আনোয়ার হোসেন, ড. হারুন অর রশিদ, ড. সদরুল আমিনকে দুই বছর করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। তবে ড. নিমচন্দ্র ভৌমিক ও ১৫ শিক্ষার্থীর সবাইকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/জেএফ/আরএ/এএইচডি/এসকে/১২৪৭ঘ.