২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা বৃহস্পতিবার

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০০৭-০৮ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ (সম্মান) শ্রেণীর ভর্তি পরীক্ষা বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের গণসংযোগ কর্মকর্তা রাহাত মাহমুদ সোমবার সাংবাদিকদের এ তথ্য জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jan 2008, 04:48 PM

Updated : 26 Aug 2022, 01:14 PM

পটুয়াখালী, জানুয়ারি ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০০৭-০৮ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ (সম্মান) শ্রেণীর ভর্তি পরীক্ষা বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের গণসংযোগ কর্মকর্তা রাহাত মাহমুদ সোমবার সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, ২০০৭-২০০৮ শিক্ষাবর্ষের বিবিএ, কম্পিউটার সায়েন্স ও কৃষি অনুষদে ২৬৫ জন ছাত্র ভর্তি করা হবে। ভর্তি পরীক্ষায় অংশ নিচ্ছে ২ হাজার ৭৭ জন শিক্ষার্থী। সকাল ৯টায় বিবিএ, বেলা সাড়ে ১১টায় কৃষি অনুষদ ও দুপুর দেড়টায় কম্পিউটার সায়েন্সের ভর্তি পরীক্ষা হবে। গত ৫ ডিসেম্বর থেকে ৭ জানুয়ারি পর্যন্ত পটুয়াখালী, বরিশাল, ঢাকা, রাজশাহী, দিনাজপুর ও খুলনা জেলার রূপালী ব্যাংকের ছয়টি শাখা থেকে আবেদন পত্র বিতরণ করা হয়। ১৩ জানুয়ারি পর্যন্ত আবেদন পত্র গ্রহণ করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/টিএইচ/এসএনডি/২২৪৪ ঘ.