২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাবিতে শেষ হলো 'ক্যারিয়ার ফেয়ার'

কর্পোরেট কর্মপরিবেশের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাকের্টিং বিভাগের শিক্ষার্থীদের পরিচিত করতে বাণিজ্য অনুষদে আয়োজিত দু'দিনব্যাপী 'ক্যারিয়ার ফেয়ার' শেষ হয়েছে রোববার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jul 2007, 12:26 PM

Updated : 26 Aug 2022, 08:15 PM

ঢাকা, জুলাই ০৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- কর্পোরেট কর্মপরিবেশের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাকের্টিং বিভাগের শিক্ষার্থীদের পরিচিত করতে বাণিজ্য অনুষদে আয়োজিত দু'দিনব্যাপী 'ক্যারিয়ার ফেয়ার' শেষ হয়েছে রোববার। বাণিজ্য অনুষদের মার্কেটিং বিভাগের নবম ব্যাচের শিক্ষার্থীরা এ মেলার আয়োজন করে। এতে ইউনিলিভার, সিটিসেল, ব্যাংক অব সিলন, হোলসিম, এলিট কসমেটিক্সসহ মোট ১২টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। মেলা ঘিরে শিক্ষার্থীদের মধ্যে ছিল ব্যাপক সাড়া। একটি স্টলে জীবনবৃত্তান্ত জমা দিতে আসা নবম ব্যাচের ছাত্রী নুজহাত হোসেন বলেন, "সিভি দিলেই যে চাকরি পাওয়া যাবে তা নয়, তবে এখানে বড় বড় প্রতিষ্ঠানের কর্মকর্তাদের কাছ থেকে পাওয়া পরামর্শ আমাকে আত্মবিশ্বাসী করেছে।" বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/জেএফ/এসএনডি/১৮১৯ ঘ.