২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

১৩ দিন পর খুলেছে নোয়াখালী বিশ্ববিদ্যালয়

শিক্ষার্থীদের আন্দোলনের মুখে বন্ধ হওয়া ১৩ দিন পর শনিবার নোয়াখালী নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পুনরায় ক্লাস শুরু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jul 2007, 01:58 PM

Updated : 26 Aug 2022, 08:15 PM

নোয়াখালী, জুলাই ০৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- শিক্ষার্থীদের আন্দোলনের মুখে বন্ধ হওয়া ১৩ দিন পর শনিবার নোয়াখালী নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পুনরায় ক্লাস শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ব্যাচের শিক্ষার্থীরা এদিনই প্রথম ক্লাস করলেন। বিশ্ববিদ্যালয়ে উপাচার্য ড. আবুল খায়ের জানান, বন্ধের ক্ষতি পুষিয়ে নিতে নভেম্বর-ডিসেম্বর মাসে অতিরিক্ত ক্লাস নেওয়া হবে। গত ২২ জুন ফি কমানোর দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা পাঁচ শিক্ষককে হলে অবরুদ্ধ করে রাখে। ওই ঘটনার পর দিনই কর্তৃপক্ষ বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকাল বন্ধ ঘোষণা করে শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দেয়। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৯৪৬ ঘ.