ঢাকা, জুন ১২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) -- নয়টি শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত এসএসসি ও সমমানের পরীক্ষায় ৫৮ দশমিক ৩৬ শতাংশ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। এবার উত্তীর্ণের হার ২০০৬ সালের চেয়ে প্রায় চার শতাংশ কমেছে। গতবছর পরীক্ষা পাশের হার ছিল ৬২ দশমিক ২২ ভাগ।
উত্তীর্ণদের মধ্যে জিপিএ -৫ পেয়েছে ৩২ হাজার ৬৪৬ জন। গত বছর এ সংখ্যা ছিল ৩০ হাজার ৪৯০।
পাশের হার কমে যাওয়ার প্রসঙ্গে শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এ কে এম আবদুল আউয়াল সাংবাদিকদের বলেন, "শিক্ষকদের আন্দোলন এবং অস্থির রাজনৈতিক পরিবেশের কারণে নির্বাচনী পরীক্ষার সময় শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হয়। এ কারণেই হয়তো পাসের হার কমেছে। তবে মন্ত্রণালয় বিষয়টি আরও ভালোভাবে খতিয়ে দেখবে।''
মঙ্গলবার সবগুলো বোর্ডের এসএসসি, দাখিল ও এসএসসি (ভোকেশনাল) পরীক্ষার ফলাফল একযোগে প্রকাশ হয়। শিক্ষার্থীরা নিজ নিজ কেন্দ্র এবং স্কুল থেকে ফলাফল জানতে পারছে। এছাড়া শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইট এবং মোবাইল ফোন থেকেও জানা যাচ্ছে ফলাফল। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমও নিজস্ব ওয়েবসাইটে পরীক্ষার ফল প্রকাশের ব্যবস্থা করেছে।
সাধারণ শিক্ষাবোর্ডগুলোর মধ্যে ঢাকা বোর্ডে পাসের হার সবচেয়ে বেশি ৬০ দশমিক ৮১ শতাংশ। এছাড়া রাজশাহী বোর্ডে ৫৯ দশমিক ১৮, যশোর বোর্ডে ৬০ দশমিক ৮৭, কুমিল্ল
bdnews24