২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু

মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ডের অধীনে এইচএসসি এবং মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে আলিম ও এইচএসসি (বিএম) পরীক্ষা শুরু হয়েছে আজ (বৃহস্পতিবার)।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 May 2007, 12:28 PM

Updated : 26 Apr 2022, 02:19 PM

চলতি বছর ৫ লাখ ৪১ হাজার ৮শ ১৭ জন শিক্ষার্থী এসব পরীক্ষায় অংশ নিয়েছে। ২০০৬ সালের চেয়ে এবার পরীক্ষার্থীর সংখ্যা ২৩ হাজার বাড়লেও কমেছে পরীক্ষা কেন্দ্র। মোট ১৮ শ ৩২ টি কেন্দ্রে একযোগে পরীক্ষা অনুষ্ঠিত হবে। দেশের বাইরেও পাঁচটি কেন্দ্র আছে। বিদেশের কেন্দ্রগুলো রয়েছে রিয়াদ, জেদ্দা, লিবিয়া, আবুধাবী ও দোহায়।

এ বছর ঢাকা বোর্ডে প্রায় ১ লাখ ২৯ হাজার, রাজশাহী বোর্ডে ১ লাখ ৪ হাজার, কুমিল্লা বোর্ডে ৪৬ হাজার, যশোর বোর্ডে ৮০ হাজার, চট্টগ্রাম বোর্ডে ৩৮ হাজার, বরিশাল বোর্ডে ২৪ হাজার, সিলেট বোর্ডে ১৭ হাজার, মাদরাসা বোর্ডে ৫২ হাজার ও কারিগরি শিক্ষা বোর্ডে প্রায় ৪৯ হাজার শিক্ষার্থী পরীক্ষা দিবে।

যেসব প্রতিষ্ঠানে পাসের হার শূন্য হবে তাদের বিষয়ে মন্ত্রণালয় কঠোর নীতি গ্রহণ করেছে। একইসঙ্গে নকলে সহায়তা করায় কোনো শিক্ষক জড়িত থাকলে কঠোর শাস্তি দেওয়া হবে। সংশ্লিষ্ট প্রতিষ্ঠান অভিযুক্ত শিক্ষককে শাস্তি না দিলে ওই প্রতিষ্ঠানের বিরুদ্ধে নেওয়া হবে ব্যবস্থা।