২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জাবির বিতর্কিত শিক্ষককে অপসারণ

ছাত্রীদের সঙ্গে অশালীন আচরণের দায়ে অভিযুক্ত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক গোলাম মোস্তফাকে চাকরি থেকে অপসারণ করা হয়েছে। শিক্ষার্থীদের তীব্র আন্দোলনের মুখে সোমবার রাতে সিন্ডিকেট সভায় তাকে অপসারণের সিদ্ধান্ত নেওয়া হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Feb 2007, 09:20 PM

Updated : 26 Apr 2022, 02:04 PM

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক সিন্ডিকেট সদস্য খবরের সত্যতা নিশ্চিত করেছেন।

রাত ৮টার দিকে উপাচার্য খন্দকার মুস্তাহিদুর রহমানের সভাপতিত্বে সভা শুরু হয়।

গত ১৬ নভেম্বর বাংলা বিভাগের এক ছাত্রী বিভাগীয় সভাপতির কাছে শিক্ষক গোলাম মোস্তফার বিরুদ্ধে যৌন হয়রাণির লিখিত অভিযোগ করেন। এর কয়েকদিনের মাঝে বিভাগের আরো নয় ছাত্রী উপাচার্যের কাছে একই অভিযোগ জানায়।

ঘটনা তদন্তে প্রাথমিকভাবে গঠিত ‘সত্যাসত্য যাচাই কমিটি’ এ সম্পর্কে প্রতিবেদন দেওয়ার পর ২৩ ডিসেম্বর সাময়িক বরখাস্ত করা হয় গোলাম মোস্তফাকে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অবশ্য তার স্থায়ী অপসারণের দাবিতে এর আগ থেকেই ধারাবাহিক আন্দোলন শুরু করেন।