২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রোববার সাধারণ সভায় বসছে ঢাবি শিক্ষক সমিতি

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির জরুরি কার্যকরী কমিটির সভায় রোববার সমিতির একটি সাধারণ সভা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Dec 2007, 04:01 PM

Updated : 26 Aug 2022, 09:10 PM

ঢাকা, ডিসেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির জরুরি কার্যকরী কমিটির সভায় রোববার সমিতির একটি সাধারণ সভা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ সভায় সমিতির নির্বাচন, বিশ্ববিদ্যালয়ের কারাবন্দী ছাত্র-শিক্ষক মুক্তির বিষয় এবং সমিতির বার্ষিক সাধারণ সভার ব্যাপারে আলোচনা করা হবে। কার্যকরী কমিটির সদস্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক একথা জানান। অধ্যাপক আরেফিন সিদ্দিক বলেন, রোববারের সাধারণ সভায় কারাবন্দী ছাত্র-শিক্ষকদের মুক্তির বিষয়ে আলোচনা করা হবে। সম্ভাব্য কর্মসূচীর ব্যাপারে আলোচনা হবে কিনা এ প্রশ্ন করা হলে তিনি বলেন সদস্যদের আলোচনার পরিপ্রেক্ষিতেই সকল সিদ্ধান্ত নেওয়া হবে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/জেএফ/এসকে/২১৪৬ঘ.