ঢাকা, ডিসেম্বর ১৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০০৭-০৮ শিক্ষাবর্ষের "ঘ" ইউনিটের ভর্তি পরীক্ষা আগামী ৪ জানুয়ারির পরিবর্তে ১৮ জানুয়ারি অনুষ্ঠিত হবে।
সোমবার ডিন্স কমিটির এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক জানান, শীতকালীন ছুটির মধ্যে "ঘ" ইউনিটের ভর্তি পরীক্ষার তারিখ পড়ে যাওয়ায় এটি পেছানো হয়েছে।
এছাড়া "খ" ইউনিটের ভর্তি পরীক্ষা ১১ জানুয়ারি অনুষ্ঠিত হবে।
১৫ ডিসেম্বর থেকে শুরু হওয়া শীতকালীন ছুটি আগামী ৭ জানুয়ারি পর্যন্ত চলবে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/জেএফ/আরএ/এমএ/১৭২৫ ঘ.
bdnews24