ঢাকা, ডিসেম্বর ৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০০৭-০৮ শিক্ষাবর্ষের 'ক' ইউনিটের ভর্তি পরীক্ষা শুক্রবার অনুষ্ঠিত হবে।
শুক্রবার সকাল দশটা থেকে এগারটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর আগে ঢাবি'র 'গ' ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এর ফলাফল বৃহস্পতিবার দেওয়া হয়েছে।
'ক' ইউনিটের আসন বিন্যাসের তালিকা বিভিন্ন অনুষদ ভবনে টানিয়ে দেওয়া হয়েছে। এরপর ৪ জানুয়ারি 'ঘ' ইউনিট এবং ১১ জানুয়ারি 'খ' ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
'ক' ইউনিটে এবার ১৩২২ টি আসনের জন্য ২৭ হাজার ৯০৮ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেবে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/জেএফ/এসকে/১৭৫৯ঘ.
bdnews24