সিলেট, ডিসেম্বর ০৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন বৃহস্পতিবার। সমাবর্তনে প্রধান অতিথি থাকবেন বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর ও রাষ্ট্রপতি অধ্যাপক ইয়াজউদ্দিন আহম্মেদ।
সমাবর্তন উপলক্ষে বুধবার বিকেলে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মহড়া অনুষ্ঠিত হয়। প্রায় সাড়ে তিন হাজার শিক্ষার্থী এ মহড়ায় অংশ নেয়। মহড়া অনুষ্ঠান পরিচালনা করেন উপাচার্য অধ্যাপক এম আমিনুল ইসলাম।
সমাবর্তনকে ঘিরে ক্যাম্পাসকে বর্ণাঢ্যভাবে সাজানো হয়েছে। এছাড়া, মূল ফটক থেকে পুরো ক্যাম্পাসে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা।
বিশ্ববিদ্যালয়ের উপ-কোষাধ্যক্ষ মো. ফজলুর রহমান বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "সমাবর্তন অনুষ্ঠানের সব প্রস্তুতি শেষ হয়েছে। সমাবর্তনের জন্য ২ হাজার ৯৪৩ জন প্রাক্তন শিক্ষার্র্থী নিবন্ধন করেছেন। সমাবর্তন অনুষ্ঠানে প্রায় ৮ হাজার শিক্ষার্থীকে সনদ দেওয়া হবে।"
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/টিএইচ/এসএনডি/২১৫৩ ঘ.
bdnews24