রাজশাহী, অক্টোবর ২৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ছাত্র বিক্ষোভ ও ভাংচুরে উস্কানি দেয়ার অভিযোগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছয় শিক্ষকের বিরুদ্ধে দায়ের করা মামলায় আরো দুজনের সাক্ষ্য নিয়েছে আদালত।
রাজশাহী মহানগর দ্রুত বিচার আদালতে সোমবার সাক্ষ্য দেন র্যাব সদস্য উপ-পরিদর্শক আব্দুস সোবহান ও নাজির হোসেন।
দুপুর ১২টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত দুজনের সাক্ষ্য নেয়ার পর বিচারক ফজলুল করিম আগামী ১ নভেম্বর মামলার পরবর্তী তারিখ নির্ধারণ করেন।
অন্য দিনের মতো সোমবারও মামলার আসামি অধ্যাপক সাইদুর রহমান খান, আব্দুস সোবহান, মলয় ভৌমিক, সেলিম রেজা নিউটন, দুলাল চন্দ্র বিশ্বাস ও আবদুল্লাহ আল মামুনকে আদালতে হাজির করা হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র বিক্ষোভের জের ধরে রাবিতে গত ২২ আগস্ট ছাত্র-পুলিশ ব্যাপক সংঘর্ষ হয়। ওই সময় নিহত হন এক রিকশাচালক।
২৩ আগস্ট নিরাপত্তা বাহিনীর সদস্যরা সাইদুর রহমান, আব্দুস সোবহান ও মলয় কুমার ভৌমিককে গ্রেপ্তার করে। ছাত্র বিক্ষোভ ও ভাংচুরে উস্কানি দেয়ার অভিযোগে মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফেরদৌস আহমেদ ২৬ আগস্ট একটি মামলা করেন।
তদন্ত শেষে গত ১ সেপ্টেম্বর ছয় শিক্ষকের নাম উলে
bdnews24