রাজশাহী, অক্টোবর ২৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)--রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের ছাদ থেকে বুধবার পরিত্যক্ত অবস্থায় একটি একনলা বন্দুক উদ্ধার করেছে পুলিশ।
মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম খান ঘটনার সত্যতা স্বীকার করেন জানান, এ ঘটনায় এখনও কাউকে গ্রেপ্তার করা হয়নি। তবে থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।
দুই মাস বন্ধের পর বৃহস্পতিবার থেকে বিশ্ববিদ্যালয়ের হলগুলো শিক্ষার্থীদের জন্য খুলে দেয়া হচ্ছে। এ জন্য হলের নিরাপত্তা, পরিষ্কার পরিচ্ছন্নতা ও অন্যান্য বিষয়ে খোঁজ নিতে হলের আবাসিক শিক্ষকদের সম^ন্বয়ে একটি দল হলটি পর্যবেক্ষণ করতে গেলে হলের ছাদে পানির ট্যাংকের নিচে পরিত্যক্ত অবস্থায় বন্দুকটি দেখতে পায় বলে ওসি জানান।
খবর পেয়ে পুলিশ গিয়ে বন্দুকটি উদ্ধার করে। ২৮ অক্টোবর বিশ্ববিদ্যালয় খুলবে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/এমআই/
bdnews24