২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জঙ্গিবাদের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

জঙ্গিবাদের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীদেরও ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অনারারি অধ্যাপক সাখাওয়াত আলী খান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Aug 2016, 03:30 PM

Updated : 11 Oct 2022, 08:33 PM

মঙ্গলবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়েরে আরসি মজুমদার মিলনায়তনে বিভাগের ৫৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে এ আহ্বান জানান তিনি।

এর আগে সকালে উপার্চার‌্য আ আ ম স আরেফিন সিদ্দিকের নেতৃত্বে অপরোজেয় বাংলা থেকে প্রতিষ্ঠাবার্ষিকীর শোভাযাত্রা শুরু হয়ে বিশ্ববিদ্যালয় গ্রন্থাগার ঘুরে লেকচার থিয়েটার ভবনে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় বিভাগের শিক্ষক, সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা অংশ নেন।

পরে ‘গণমাধ্যম রুখবেই জঙ্গিবাদ, প্রিয় বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভার উদ্বোধন করেন উপাচার‌্য আরেফিন সিদ্দিক।

বিভাগের চেয়ারপারসন মফিজুর রহমানের সভাপতিত্বে আলোচনার অংশ নেন প্রধান তথ্য কমিশনার গোলাম রহমান।

আলোচনা অনুষ্ঠানে মূল বক্তব্যে অধ্যাপক সাখাওয়াত আলী খান বলেন, “জঙ্গিবাদের বিরুদ্ধে বাংলাদেশের মানুষ ক্ষেপে গেছে। শুধু যে বাংলাদেশে তাই নয়, সারা বিশ্বব্যাপী তাদের ওপর বিরুদ্ধে মুনাষ ক্ষেপে গেছে। তবে তাদের পেছনে যারা আছে তাদের ধরতে হবে।

“গণমাধ্যমকে যেটা করতে হবে, যারা মগজ ধোলাই করে, তাদেরকে আসল ধোলাইটা দিতে হবে। যারা এই মগজ ধোলাই কাজ করছে তাদের আমরা ধোলাই দিতে পারব কি না, কিভাবে দিলে কাজ হবে, সেটা খুঁজে বের করতে হবে।”

জঙ্গিবাদের বিরুদ্ধে গণমাধ্যম কর্মীদেরও ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।

জঙ্গিবাদীর কর্মকাণ্ডকে ‘মাদকাসক্তির’র সঙ্গে তুলনা করে অধ্যাপক সাখাওয়াত বলেন, “আমি যোগাযোগের ছাত্র হিসেবে আশ্চর্য্য হই, একটা ছেলেকে সাত-আট মাসের মধ্যে মগজ ধোলাই করে উগ্রবাদী কাজে জড়ানো হচ্ছে।

“কিভাবে বিবিএ, এমবিএতে ফার্স্ট ক্লাস পাওয়া ছেলেরা এতো ভয়নাক হয়ে উঠে, এটা গণমাধ্যমকে বের করে হবে।”

জঙ্গিবাদের বিরুদ্ধে একাত্তরের চেতনায় সবাইকে ঐক্যবদ্ধ হতে এবং এর হোতাদের উপড়ে ফেলা ছাড়া কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেন তিনি।